• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

দুর্যোগে জরুরি খাদ্য সরবরাহে উখিয়ায় মাল্টিপারপাস ফ্যাসিলিটি সেন্টার উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি / ৪২৮ Time View
Update : শনিবার, ৪ জুন, ২০২২

কক্সবাজারের উখিয়ায় উদ্বোধন হলো একটি মাল্টিপারপাস ফ্যাসিলিটি সেন্টার, যেখান থেকে দুর্যোগের সময়ে সহজেই রোহিঙ্গা ক্যাম্পে ও স্থানীয় মানুষদের মধ্যে খাবারসহ অন্যান্য সুবিধা সরবরাহ করা সম্ভব হবে।
চৌত্রিশটি রোহিঙ্গা ক্যাম্প এবং স্থানীয় জনগণের জন্য জরুরি খাদ্য নিরাপত্তাসহ অন্যান্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আর্থিক সহায়তায় এই সেন্টার নির্মাণ করা হয়েছে এবং এটি পরিচালনা করছে ওয়ার্ল্ড ভিশন।

বিভিন্ন সময়ে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্ন্নিকাণ্ডের পর খাদ্য সরবরাহ করতে গিয়ে যে চ্যালেঞ্জগুলো সামনে এসেছে সেগুলো মোকাবেলার অভিজ্ঞতা থেকে এটি নির্মাণ করা হয়।
দুর্যোগের সময়ে খাবারসহ অন্যান্য সুবিধা সরবরাহের পাশাপাশি স্বাভাবিক সময়ে এই সেন্টার প্রশিক্ষণ ও দক্ষতা বিষয়ক কর্মশালাসহ বিভিন্ন সেবামূলক কাজে ব্যবহার করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সিনিয়র ইমার্জেন্সি কো-অর্ডিনেটর শীলা গ্রুডেম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট এবং সিনিয়র অপারেশন ডিরেক্টর চন্দন জেড গমেজ।
ওয়ার্ল্ড ভিশনের বাংলাদেশ রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স ডিরেক্টর ফ্রেডরিক ক্রিস্টোফারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন, আইএসসিজি, ইউনিসেফ, ইউএনডিপি, এফএও, সেভ দ্য চিলড্রেন, বাংলা-জার্মান সম্প্রীতি ও ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই সেন্টার নির্মাণের ফলে রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি স্থানীয় জনগণও উপকৃত হবেন। সেন্টারে স্থাপিত মেগা কিচেনে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যসম্মত উপায়ে ও পুষ্টিমান বজায় রেখে খাবার রান্না করা হয়।
এই সেন্টার থেকে ইতোমধ্যে রোহিঙ্গা ক্যাম্পে জানুয়ারি ও মার্চ মাসের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ২০ হাজারের বেশি খাবারের প্যাকেট সরবরাহ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category