• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

‘দেশীয় শিল্পকে পেশা হিসেবে নিতে নবপ্রজন্মকে এগিয়ে আসতে হবে’

Reporter Name / ৫২৯ Time View
Update : সোমবার, ৯ মে, ২০২২

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ঐতিহ্যবাহী দেশীয় শিল্পকে পেশা হিসেবে নিতে নবপ্রজন্মকে এগিয়ে আসতে হবে। গ্রামীণ পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পারিবারিক পেশা থেকে তারা যেন বিমুখ না হয় সেজন্য সামাজিক অনুপ্রেরণা ও সরকারি প্রণোদনা দেবার প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি।

গত ১ এপ্রিল পরিবেশ সচেতন উদ্যোক্তাদে দ্বারা রাজধানীর গুলশান অ্যাভিনিউ (উত্তর) এ আয়োজিত ‘বাহারি চারু ও কারুশিল্পের প্রদর্শনী’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এসব কথা বলেন।

উদ্যোক্তাদের মধ্যে তাসলিমা মিজি ও ফারহিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ও বিবি প্রোডাকশনের প্রতিষ্ঠাতা বিবি রাসেল, স্থপতি মোস্তফা খালিদ পলাশ ও ইউএনডিপি বাংলাদেশ-এর কান্ট্রি ইকোনোমিস্ট ড. নাজনীন আহমেদ। প্রদর্শনীটির আয়োজক ও পরিকল্পনাকারীদের পক্ষ থেকে সাফিয়া শামা আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশীয় শিল্পের ধারণ, সংরক্ষণ ও বিকাশে নারীদের সফল ও সরব উপস্থিতি রয়েছে। করোনাকালীন পারিপার্শ্বিকতায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যেন হারিয়ে না যায় সে লক্ষ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছেন।

স্পিকার স্বল্পমূল্যের ভেজাল দ্রব্যাদি উৎপাদন ও বিপণনকে অনুৎসাহিত করে ন্যায্যমূল্যে পরিবেশবান্ধব পণ্য ক্রয়ে ক্রেতাদের প্রতি আহ্বান জানান। চারু ও কারুশিল্পের নাজুক অবস্থা উন্নয়নে সচেষ্ট থাকার জন্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমাদেরকে ঐতিহ্যবাহী দেশীয় পণ্যের সফলতা প্রাপ্তিগুলোকে সেলিব্রেট করতে হবে এবং ঈদ ও পূজার মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবসকে উদ্দেশ্য করে মেলা আয়োজিত হলে সে আয়োজন ফলপ্রসূ হবার সম্ভাবনা তৈরি হবে।

জননন্দিত বাচিক শিল্পী শিমুল মুস্তাফার কবিতা ও গানের ফিউশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। প্রদর্শনী অনুষ্ঠানে চারু ও কারুশিল্পের বিশটি স্টল ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category