• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

দেশের উন্নয়নে শিক্ষার্থীদের আত্মনিয়োগ করতে হবে।  – পরিবেশমন্ত্রী 

Reporter Name / ৩৩২ Time View
Update : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

মশিউর আনন্দ:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মনিয়োগ করতে হবে। এজন্য সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ লাভসহ ভবিষ্যতের যেকোনো  প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার জন্য নিজেদের যোগ্য করে তুলতে হবে। নিয়মিত পড়াশোনা করতে হবে পাশাপাশি নিজ নিজ এলাকায় শিক্ষা বিস্তারে কাজ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র অডিটোরিয়ামে ১২ এপ্রিল, মঙ্গলবার বিকালে মৌলভীবাজার ছাত্রকল্যাণ পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত  “নবীন বরণ, ইফতার ও কৃতি সংবর্ধনা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে দিনরাত কাজ করে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারের উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। এর অংশ হিসেবে হাকালুকি হাওর, মাধবকুণ্ড জলপ্রপাত, রাস্তা ও রেললাইনের উন্নয়নের কাজ চলমান আছে। তিনি বলেন, মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
মৌলভীবাজার ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ আসাদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শামস-উল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর আশফাক হোসেন এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকার সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category