• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Headline
সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng.

নতুন বর্ষ কর অঙ্গীকার! 

Reporter Name / ২১৬ Time View
Update : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

   জাকিয়া রহমান
সুবিপুল শ্যামলী প্রকৃতির কটি আজ,
এক কৃষ্ণ কুহেলী রজ্জুতে আবৃত।
কি ভীষণ এক অদৃশ্য ঊর্ণাভ প্রনীত-
মর্মান্তিক জালে শ্বাসরুদ্ধ!
অশুদ্ধ অম্লজানে ফুস্ফুস বিধ্বস্ত-
যা আমাদের সুজন নির্মল জীবন হেতু।
চুরমার আশা! অনিশ্চিত! প্রায় বিকলাঙ্গ!
শতাব্দীর কারিগরি চাতুর্যে গড়া সেতু-
যেন খান খান হয়ে বিভ্রান্ত।
ফেলে আসা দিনের চুরমার স্বপ্ন,
সব অভিপ্রায় ছারখার করা আগুন-
নিভে যাক! নিভে যাক চিরতরে!
ভংগ্ন সেতু পুনরায় গড়ার উদ্দীপনা
আবার জাগুক!
আসুক পত্রমোচীতে ফাগুণ।
হোক সামাপ্তি আঁধার জীবনের।
বর্ষশেষে, রেখে এই সূর্য সাক্ষী
নতুন বর্ষ! কর অঙ্গীকার-
কৃষ্ণ মসী ঠেলে আনবে আলোর তরী।
নিয়ে আস, জীবনের হারান যত সুখ, সুমনা স্বপ্ন-
যেমন সূর্যের পরিচ্ছন্ন রক্তিম অহংকার।
আমাদের জীবনের গতি করো না রুদ্ধ!
ভরে দাও! উন্মুক্ত উদার মন যেমন  নীলিমার।
নতুন বর্ষ, কর অঙ্গীকার!

আয়ারল্যান্ড ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category