• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

নিউ ইয়র্কে ‘হারুন-ফাহাদ’ নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র ইফতার মাহফিল

অর্থকণ্ঠ ডেস্ক / ২৫৩ Time View
Update : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

নিউ ইয়র্কে ‘হারুন-ফাহাদ’ নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র ইফতার মাহফিল গত ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্কে উডসাইডের গুলশান ট্যারেসে অনুষ্ঠিত ধর্মীয় আমেজের এ ইফতার উৎসবে জেবিবিএ’র সদস্য ছাড়াও কমিউনিটির নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।
সভাপতি হারুন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান ও কোষাধ্যক্ষ সেলিম হারুনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটস, স্টেট সিনেটর জন ল্যু, এসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম প্রমুখ।
এসময় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মনসুর চৌধুরী, সহ-সভাপতি বাবু খান, মোহাম্মদ আলম নমি ও মো: আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন বাদশা, সদস্য কামরুজ্জামান বাচ্চু, আবদুল হামিদ, সাখাওয়াত বিশ্বাস, উপদেষ্টা এমকে রহমান মাহমুদ, রুহুল আমিন সরকার, পরিচালক কাজী মন্টু, আবুল ফজল দিদারুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, রাশেদ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস বলেন, নিরাপত্তা ইস্যুতে গভর্নরের দেয়া বরাদ্দ যথাযথভাবে কাজে লাগানো হবে। ব্যুরোর প্রত্যেকটি মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ করে যাচ্ছি। এখানে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে কোনো হামলা বরদাশত করা হবে না। মূলধারার রাজনীতিকরা বলেন, ব্যবসায়ীরা জ্যাকসন হাইটস তথা নিউ ইয়র্ককে উন্নত করছেন।
নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র্রের কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের কথা উল্লেখ করে বলেন, আশা করি দু’দেশের এই সম্পর্ক ভবিষ্যতে আরও অর্থবহ হবে। তিনি বলেন, প্রবাসে এই সংগঠনটি বাংলাদেশি ব্যবসায়ীসহ কমিউনিটির স্বার্থে নিরলসভাবে কাজ করছে। তিনি সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা এমকে রহমান মাহমুদ।
ইফতারের পূর্বে মুসলিম উম্মাহ সহ বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারী। অর্থকণ্ঠ ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category