• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

পাঁচ লক্ষণ দেখেই বুঝে নিন চশমা বদলানোর সময় হয়েছে

Reporter Name / ২৬১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

আজকাল চশমার ব্যবহার অধিক পরিমাণে বেড়েছে। ছোট থেকে বড় অনেকেই নানা সমস্যার কারণে চোখে চশমা পরেন। দেখা যায়, যারা চশমা পরেন তারা দীর্ঘদিন ধরে এক চশমাই ব্যবহার করে যাচ্ছেন। চশমা না ভাঙা পর্যন্ত সেই চশমা পরিবর্তন নিয়ে খুব বেশি মাথা ঘামান না।

কিন্তু জানেন কি,  অনেক ক্ষেত্রেই চোখের পাওয়ার খুব অল্প পরিমাণে বদলায়। সহজে টের পাওয়া যায় না। কিন্তু দীর্ঘদিন সেগুলো খেয়াল না করলে চোখের ক্ষতি হয়। তাই যারা চশমা ব্যবহার করেন, তাদের সতর্ক থাকা জরুরি। চলুন এবার জেনে নেয়া যাক কোন কোন লক্ষণ দেখলেই চশমা বদলানোর কথা ভাববেন-

‘ডাবল ভিশন’

চোখ ঘোরালে কোনো জিনিস দুটো করে দেখছেন। এক্ষেত্রেও বুঝতে হবে চশমা বদলানোর সময় এসেছে।

দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া

অনেক সময় চোখের নানা সমস্যায় দৃষ্টি ঝাপসা হয়ে যায়। কিন্তু চশমা বদলেই তার সমাধান করা যেতে পারে।

ক্লান্ত চোখ

বই পড়তে গিয়ে চোখ ক্লান্ত লাগছে? বেশিক্ষণ কম্পিউটার দিকে তাকিয়ে থাকলে চোখে ব্যথা করছে? পাওয়ারে বদল এলে এই লক্ষণগুলো দেখা যায়। এক্ষেত্রে নতুন চশমার প্রয়োজন হতে পারে।

বার বার চোখের পলক ফেলা

যেকোনো কাজ করতে করতে বার বার চোখের পলক পড়ে যাচ্ছে? বারবার চোখের পলক পড়লে চোখের উপর চাপ পড়ে। এক্ষেত্রে দেরি না করে চোখের পাওয়ার পরীক্ষা করান। চশমা বদলাতে হতে পারে।

মাথা যন্ত্রণা

নিয়মিত মাথা যন্ত্রণা করে? অথচ কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। চোখের পাওয়ারে সামান্য বদল হলে এমনটা হতে পারে। এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাওয়ার মাপিয়ে দেখুন। প্রয়োজনে চশমা বদলান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category