• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী ২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া

প্রবাসীদের জন্য বিমা সচল রাখার সুপারিশ

Reporter Name / ৫১১ Time View
Update : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

নিরাপদ জীবনের কথা বিবেচনা করে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিমা ব্যবস্থা সচল রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
গত ২০ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ। অংশগ্রহণ করেন কমিটির সদস্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন, মৃণাল কান্তি দাস, বেগম আয়েশা ফেরদাউস, পঙ্কজ নাথ, মো. সাদেক খান এবং মো. ইকবাল হোসেন।
বৈঠকে বিশ্বে বাংলাদেশ দূতাবাসসমূহের শ্রমকল্যাণ উইংয়ের পরিসর বৃদ্ধি ও গতিশীলতা আনয়ন; গ্রিস, রোমানিয়াসহ নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং কর্মী প্রেরণে শ্রমবাজারের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া মালয়েশিয়াসহ অন্যান্য দেশে কম খরচে অধিকসংখ্যক জনবল বিদেশে গমনের সুযোগ সৃষ্টি করে রেমিট্যান্স প্রবাহ ধরে রাখার জন্য বৈধপথে কার্ব মার্কেট ও ব্যাংকের এক্সচেঞ্জ রেটের ব্যবধান কমানোর উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, বেকার যুবকদের সহায়তার উদ্দেশ্যে বিএমইটি’র অধীনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম পরিচালনা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category