• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

বছরে দেড় থেকে ২ বিলিয়ন ডলারের সহায়তা অব্যাহত রাখবে এডিবি

Reporter Name / ৫৫৪ Time View
Update : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজির (সিপিএস) আওতায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে দেড় থেকে দুই বিলিয়ন ডলার ঋণ দিয়ে থাকে। এর মধ্যে ২০ শতাংশ বাজেট সাপোর্টও থাকে। এমন উন্নয়ন সহায়তা বাংলাদেশের জন্য অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।
গত সেপ্টেম্বর প্রকাশিত এডিবির ডেভেলপমেন্ট আউটলুক সেপ্টেম্বর সংস্করণে এসব তথ্য দেওয়া হয়েছে। এ উপলক্ষে এডিবির ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন এডিমন গিন্টিং।
তিনি বলেন, রপ্তানি আয়ে বৈচিত্র্য আসছে। কৃষি ও ওষুধ খাতে বছরে ১০০ কোটি ডলারের বেশি রপ্তানি হচ্ছে। প্রবাসী আয়ও বাড়ছে। আমি মনে করি, রপ্তানি খাতে বৈচিত্র্যই অর্থনীতিকে টেকসই করে। যেহেতু প্রবৃদ্ধি দেশের ভেতর থেকেই হতে হবে, তাই বেসরকারি খাতের বিকাশ প্রয়োজন।
এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন বলেন, জ্বালানিসংকট ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তায় এ বছর কাক্সিক্ষত হারে বিনিয়োগ হবে না। সরকারি বিনিয়োগেও গতি কমবে। এ অবস্থায় রাজস্ব আদায় বাড়াতে হবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দাম বেড়েছে, যা মূল্যস্ফীতিকে উসকে দিচ্ছে বলে দাবি করেন এ ভিমন গিন্টিং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category