• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

বাংলাদেশ-কম্বোডিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আশা

Reporter Name / ৭০৪ Time View
Update : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে সম্মত হয়েছে বাংলাদেশ ও কম্বোডিয়া। এর ফলে দেশ দুটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করতে পারে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। এ বৈঠকে তারা বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে সম্মত হয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার সঙ্গে এফটিএ-র জন্য তাঁর আগ্রহ প্রকাশ করেছেন এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এই প্রস্তাবে সম্মত হয়েছেন।
বৈঠকে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী কম্বোডিয়া থেকে বাংলাদেশে চাল রপ্তানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশকে কম্বোডিয়ায় কৃষি ও ভৌত অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আমন্ত্রণও জানান তিনি।
হুন সেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন যে, আসিয়ানের চেয়ারম্যান হিসেবে কম্বোডিয়া রোহিঙ্গা সমস্যা সমাধানে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক আন্তোনি ও ভিতোরিনোর সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
এ বৈঠকে প্রধানমন্ত্রী আইওএম মহাপরিচালককে বলেছেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কোভিড মহামারি এবং ইউক্রেন যুদ্ধের কারণে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেগুলো মোকাবিলায় কার্যকর সুপারিশ করে অভিবাসী প্রেরণকারী দেশগুলোকে সহায়তা করতে পারে বাংলাদেশ।
লিবিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশে পাচারের শিকার বাংলাদেশিদের প্রত্যাবাসনে সহযোগিতার জন্য আইওএমকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
আইওএম মহাপরিচালক অভিবাসীদের কল্যাণে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ও আইওএমের মধ্যে সহযোগিতার ক্ষেত্র ভবিষ্যতে আরও প্রসারিত হবে।
পরে প্রধানমন্ত্রী কসোভোর প্রেসিডেন্ট ভজোসা ওসমানী-সাদ্রিউয়ের সঙ্গে আরেকটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও কসোভোর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।
অন্যদিকে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারাও একই স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। সূত্র : বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category