• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক জায়েদ খান

Reporter Name / ২০৫ Time View
Update : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র নির্বাচনে ২০২২-২৪ মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি পেয়েছেন ১৯১ ভোট, তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। সাধারন সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান। তার চেয়ে ১৩ ভোট কম পেয়ে ১৬৩ ভোট পেয়েছেন নিপুণ। ২১৯ ভোট পেয়ে ডিপজল ও ১৯১ ভোট পেয়ে সহ-সভাপতি পদে রুবেল নির্বাচিত হয়েছেন। , সহ সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক জয়ী হয়েছেন ২১২ ভোট নিয়ে৷ তার সঙ্গে সিনিয়র অভিনেতা সুব্রত হেরেছেন ১২৭ ভোট পেয়ে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহানুর ১৮৪ ভোট নিয়ে, আলেকজান্ডার হেরেছেন ১৫৫ ভোটে৷ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২০৫ ভোট পেয়েছেন জয় চৌধুরী,

প্রতিদ্বন্দ্বী নিরব পেয়েছেন ১৩৪ ভোট। দপ্তর সম্পাদক পদে আরমান পেয়েছেন ২৩২ ভোট৷ তার কাছে জ্যাকি আলমগীর হেরেছেন ১০৭ ভোট পেয়ে৷ সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন মামনুন ইমন ২০৩ ভোট পেয়ে। জাকির হেরেছেন ১৩৬ ভোট নিয়ে৷ আজাদ খান কোষাধ্যক্ষ হয়েছেন ১৯৩ ভোট পেয়ে। তার সঙ্গে ফরহাদ হেরেছেন ১৪৬ ভোট পেয়ে। কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন নায়ক অমিত হাসান ২২৭ ভোট, মৌসুমী পেয়েছেন ২২৫ ভোট, অঞ্জনা ২২৫,

রোজিনা ১৮৫, অরুণা বিশ্বাস ১৯২, আলীরাজ ২০৩, সুচরিতা ২০১, কেয়া ২১২, ফেরদৌস ২৪০, জেসমিন ২০৮, চুন্নু ২২০ ভোট পেয়েছেন। এবারের নির্বাচনে ভোটার ছিলেন ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫ জন। এরমধ্যে কার্যকরী পরিষদের সদস্যপদে বাতিল হয়েছে ১০টি ভোট৷ আর সম্পাদকীয়তে বাতিল হয়েছে ২৬টি ভোট৷ প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচন পরিচালনা করেছেন পীরজাদা শহীদুল হারুন। তার সঙ্গে কমিশনার হিসাবে রয়েছেন বিএইচ নিশান ও জাহিদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category