• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করতে আগ্রহী জাপান’

Reporter Name / ৫৩৫ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে পাশাপাশি থেকে জাপান কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোর।
গত ১৫ আগস্ট বৃহস্পতিবার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান ইওয়ামা কিমিনোর।
জাপানের রাষ্ট্রদূত বলেন, আমরা আমাদের মতামত বিনিময় করেছি। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিষয়ে আমাদের অবস্থান আমরা ইতোমধ্যে ফেসবুকে জানিয়েছি। জাপান আশা করে, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। জাপান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে পাশাপাশি থেকে কাজ করতে আগ্রহী। কীভাবে এ সরকার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা শুধু অবকাঠামো খাতেই নয় শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ও পরিবেশ নিয়েও বাংলাদেশে কাজ করছি। আজকের বৈঠকে প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা সামনে আরও আলোচনা করব। আমরা বাংলাদেশের উন্নয়নে পাশে থাকতে চাই।
বাংলাদেশে আপনাদের মেট্রোরেলসহ অনেক বড় বড় প্রকল্প রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেগুলোতে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, আমরা বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সুতরাং প্রকল্পগুলো নিয়ে আপনার প্রশ্নের উত্তর এখনই দিতে পারছি না। আমরা বর্তমান সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখব। অর্থকণ্ঠ ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category