• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

বিদায় দিলারা আপা – সেলিমা আশরাফ

Reporter Name / ২৫৬ Time View
Update : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

 

সেলিমা আশরাফ

দিলারা হাশেমের নামের সাথে মিশে আছে
আমার শৈশব, কৈশোর ও পরিনত বয়সের অনেক স্মৃতি। ছেলে বেলায় অনুবাদ সাহিত্যের একজন ভক্ত ছিলাম। তারুণ্যে তাঁর উপন্যাসের অনরাগী পাঠক আর পরিনত বয়সে সামগ্রিক ব্যাক্তি দিলারা হাশেমের ভক্ত । কারণ তখন তাঁকে খুব কাছে থেকে দেখবার সুযোগ হয়েছে। শুধু দেখবার সুযোগ না। তাঁর সাথে এক সময় দারুন এক সখ্যতা গড়ে উঠেছিল।
তাঁর কাছে থেকে শোনা তাঁর জীবনের কত রোমান্চকর গল্প শুনেছি। নিউইয়র্ক এলে আমার বাসায় বসে স্মৃতি রোমন্থনে কেটে যেত কত নির্ঘুম রাত। তাঁর লেখা ভালো লাগে বলতেই সবকটি বই দিয়ে দিলেন আমাকে।
এরকম গুনী এই মানুষটি আর সব মেয়েদের থেকে খুব কি ভিন্ন ছিলেন ? মোটেই না। সত্যজিৎ রায়ের মত বিশ্ব বিখ্যাত পরিচালকের ছবিতে অভিনয়ের অফার তিনি ফিরিয়ে দিয়েছিলেন শুধু সংসার ছেলেমেয়ে করে করে। জীবনের এমন আরো অনেক পাওয়াগুলি না পাওয়ার হিসেবে চলে গেছে কারণ বেডিয়ে আসতে পারেননি তাঁর নারী স্বত্বার দায়িত্ববোধ থেকে।
প্রথমে তিনি জায়াজননী এবং এর পরে তিনি সাহিত্যিক , সংবাদ পাঠক ও সঙ্গীত শিল্পী। আমার অনেক প্রিয় একজন মানুষকে হারালাম।
দিলারা আপা। ওপারে ভালো থাকবেন। বাংলা সাহিত্য হারালো আর একজন গুনী লেখককে। তাঁর চমৎকার উপস্থাপনায় VOA অনুষ্ঠানগুলি
মানুষ উপভোগ করেছে। আমি তাঁর খবর পাঠের ও গানের একজন মুগ্ধ শ্রোতা ছিলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category