• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

‘ব্যবসা-বাণিজ্য ও জীবন-জীবিকা প্রকল্প চালু রাখবে অন্তর্বর্তীকালীন সরকার’

Reporter Name / ৮১৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকার আপাতত ব্যবসা-বাণিজ্য ও জীবন-জীবিকা সম্পর্কিত প্রকল্পগুলো চালু রাখার পরিকল্পনা নিয়েছে। গত ১৩ আগস্ট শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, বড় বা মেগাপ্রকল্পের অর্থছাড়ের ব্যাপারে পরবর্তীতে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে আমাদের ফোকাস ব্যবসা-বাণিজ্য ও জীবন-জীবিকার প্রকল্পগুলো চালু রাখার দিকে। আমরা অর্থ অপচয় বন্ধ করতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।
তিনি আরও বলেন, বিভিন্ন প্রকল্পের বাস্তবতা ও বরাদ্দ নিয়ে আলোচনা হয়েছে। বাইরের টাকা ইচ্ছেমতো খরচ করা যাবে না এবং প্রকল্পসমূহে সমন্বয়হীনতা দূর করতে হবে।
মূল্যস্ফীতি প্রসঙ্গে উপদেষ্টা উলে¬খ করেন যে, জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়ে ১১.৬৬ শতাংশে পৌঁছেছে, যা জুন মাসে ছিল ৯.৭২ শতাংশ। এর কারণ হিসেবে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ফলে খাদ্যপণ্য ও কাঁচামালের সরবরাহ বন্ধ হয়ে যায়, যা বাজারে প্রভাব ফেলেছে।
এছাড়া, বাজার মনিটরিংয়ের প্রয়োজনীয়তা এবং পরিবহন খাতে অতিরিক্ত টাকা তোলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন সালেহ উদ্দিন আহমেদ। অর্থকণ্ঠ প্রতিবেদক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category