• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

‘ ভালোবাসাময়  অনুকাব্য ‘ ফাহ্‌রিয়াল রহমান

Reporter Name / ১৮৮ Time View
Update : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

 

‘ ভালোবাসাময়  অনুকাব্য ‘

 

ফাহ্‌রিয়াল রহমান

 

তোর উঠোনে পোতা আছে
আমার দুঃখ চারা
কেমন করে সুখ পোহাবি
এই আমাকে ছাড়া!?

##
ভালোবাসা ছোট কথা
ব্যাপক ভূমিকায়
অহর্নিশি জড়িয়ে থাকে
তোমায় – আমায়।।

##
ভাবনা কেবল তোকে নিয়ে
তোর কাছেতেই মনটা
সকাল- বিকাল তোর খবরে
হাতেই থাকে ফোনটা।।

##
তোর মুঠোতে গোঁজা আছে
আমার সারা বেলা
তোর সাথে তর্ক ভীষণ
তোরই সাথে খেলা।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category