• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের ডিজি হলেন মার্শা বার্নিকাট

অর্থকণ্ঠ ডেস্ক / ৩৯০ Time View
Update : রবিবার, ১৭ জুলাই, ২০২২

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবার মার্কিন ফরেন সার্ভিসের ডিরেক্টর জেনারেল ও গ্লোবাল ট্যালেন্টের ডিরেক্টর হিসেবে শপথ নিয়েছেন। সম্প্রতি দেশটির গুরুত্বপূর্ণ পদে এ নিয়োগ পান সাবেক এই কূটনীতিক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
মার্শা বার্নিকাট ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যুরো অব ওশেনস অ্যান্ড ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত সহকারী সচিব ছিলেন। একই সঙ্গে অর্থাৎ ২০২১ সালের জানুয়ারি-আগস্টে তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশের সিনিয়র কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
তাছাড়া ২০১৯-২০২০ সালে তিনি ওইএসের প্রধান উপ-সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
বার্নিকাট বাংলাদেশ, সেনেগাল ও গিনি বিসাউতে রাষ্ট্রদূত এবং বার্বাডোস মালাউইতে মিশনের ডেপুটি চিফের পাশাপাশি ব্যুরো অব হিউম্যান রিসোর্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিসহ দপ্তরটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, বার্নিকাট লাফায়েট কলেজ ও জর্জটাউন ইউনিভার্সিটি থেকে স্ন্নাতক পাস করেন।
বার্নিকাট ঢাকায় এসেছিলেন ২০১৫ সালের ২৫ জানুয়ারি। বাংলাদেশে অবস্থানকালে রাষ্ট্রদূতদের মধ্যে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। অর্থকণ্ঠ ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category