• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

শিল্পের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সহযোগিতা চাইলেন ব্যবসায়ীরা

Reporter Name / ২০৩ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং শিল্প-কারখানার উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। পাশাপাশি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করাসহ চাঁদাবাজি রোধেও সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা।
গত ২২ আগস্ট ঢাকায় আর্মি হেডকোয়ার্টারে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কাছে এসব সহযোগিতা চান ব্যবসায়ীরা।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম, এফবিসিসিআই’র সাবেক সভাপতি মাহবুবুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, মীর নাসির হোসেন, এ কে আজাদ, মো. জসিম উদ্দিন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফ আহমেদ, বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও নাসির এজাজ বিজয়।
সাক্ষাৎকালে ব্যবসায়ীরা দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং শিল্প-কারখানার উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখার লক্ষ্যে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করাসহ চাঁদাবাজি রোধে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা চান। এরই মধ্যে শিল্পের নিরাপত্তা ইস্যুতে শিল্প এলাকাসমূহে বিভিন্ন কার্যক্রম ও টহল পরিচালনা করায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এসময় শিল্পের নিরাপত্তা জোরদারকরণ এবং ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফেরাতে সেনাবাহিনীর সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন এফবিসিসিআই সভাপতি।
দেশের সব নাগরিকের পাশাপাশি ব্যবসায়ী সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেন সেনাপ্রধান। তিনি জানান, শিল্পপ্রতিষ্ঠান, সাপ্লাই চেইন, বন্দরের নিরাপত্তা প্রদানসহ দেশি-বিদেশি বিনিয়োগকারীরা যাতে নির্বিঘ্নে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারে সে লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তৎপর।
কোনো শিল্পপ্রতিষ্ঠান যে কোনো ধরনের হুমকির শিকার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।অর্থকণ্ঠ ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category