• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

সব সময় বাংলাদেশের পাশে থাকবে সৌদি আরব : রাষ্ট্রদূত আল দুহাইলান

Reporter Name / ২৬৮ Time View
Update : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, বাংলাদেশ একটি ভ্রাতৃপ্রতিম দেশ। দক্ষিণ এশিয়ার এই দেশের উন্নয়নে, তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, বিভিন্ন ক্ষেত্রে সব সময় বাংলাদেশের পাশে থাকবে সৌদি আরব।
সৌদি আরবের ৯২তম জাতীয় দিবস উপলক্ষে সৌদি রাষ্ট্রদূত এক বার্তায় এসব কথা বলেন। রাষ্ট্রদূত আল দুহাইলান বলেন, ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি সফর ও বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে তার সাক্ষাৎ এবং উচ্চ পর্যায়ের অনেক বাংলাদেশির সফরের পর, সৌদি-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।
তিনি বলেন, শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা, ভালো প্রণোদনা এবং নিয়ম-নীতির কারণে সৌদি কোম্পানিগুলো বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এটি শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার পাশাপাশি ২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল দেশের তালিকায় পৌঁছানোর লক্ষ্য পূরণে বাংলাদেশ সরকারকে সহায়তা করবে।
সৌদি রাষ্ট্রদূত বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও মানবিক সম্পর্কের মজবুত ভিত্তির ওপর সৌদি-বাংলাদেশ সম্পর্ক গভীর ও চমৎকার।
সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে থেকে, বিশেষ করে দুঃসময়ে, সাহায্য করে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত আল দুহাইলান। তিনি বলেন, বাংলাদেশিরা ইসলাম প্রিয় এবং সৌদি আরবকে গুরুত্ব দেয়। এর স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সাধনে সৌদি আরব সাহায্যের হাত প্রসারিত করে। সূত্র : ভয়েস অব আমেরিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category