• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি মোতায়েন

Reporter Name / ৩১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

যুবরাজ চৌধুরী 


১৪ অক্টোবর, ২০২১,সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জেলা প্রশাসনের চাহিদায় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজায় সুশৃঙ্খলতা বজায় রাখতে সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) থেকেই কাজ শুরু করেছে তারা।
রাজধানীতে মোতায়েন করা হয়েছে কি না জানতে চাইলে লে. কর্নেল ফয়জুর রহমান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানীতেও বিজিবি মোতায়েন করা হবে।
মন্দির ও এর আশপাশে টহল দিয়ে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে বিজিবি দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।
সারাদেশে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এমন প্রশ্নে বিজিবির এই কর্মকর্তা বলেন, চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।
সন্ধ্যা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ৭৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

যুবরাজ চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category