• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

সুনীতির কি নীতি?  —-জাকিয়া রহমান

Reporter Name / ২০১ Time View
Update : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

 

সুনীতির কি নীতি? 

—-জাকিয়া রহমান

ও পাড়ার সুনীতি করে শুধু রাজনীতি,  

নাম সুনীতি বটে তবে ‘নীতি কি সুনীতি’?  

বুঝিনা রাজা নেই, তবু কেন রাজার নীতি?

কোথায় সে তোমার রাজা বলতো সুনীতি?

তুইতো বুঝিস না কিছুই, আরে ধুর বোকা! 

‘রাজ করা’ মানে শাসন, গনতন্ত্র এক ধোকা।  

যে নীতি রাখে দাবিয়ে, বেওকুফ জনতাকে – 

বসে রাজ জাঁকিয়ে, রাজনীতি বলে তাকে।  

লোভের বেসাতি মেলে, ভুলিয়ে ভালিয়ে! 

মিছেমিছি মিষ্টি কথার শত ফিকির চালিয়ে।   

 

কি বলিস! আমি জানি সব নাকি গণতন্ত্র?   

জনগণ যাই বলে, তাই নাকি হয় সব মন্ত্র?  

কি বলিস নতুন কথা! মাথা দেখি বড় শক্ত! 

তোর সেই বক্তৃতা ‘বন্ধুরা, শেষ বিন্দু রক্ত

দিয়ে করব রক্ষা, সোনার বাংলার স্বাধীনতা’।

আজ সেটা কৌতুক! পেয়েছিস পরাধীনতা?

আদর্শের পরছায়া জমিয়েছে কঠিন প্রস্তুর  

তোর বুদ্ধিহীন মস্তিস্ক  তাই শুধু খায় টক্কর! 

বাউন্সিং বল যেমন, প্রতিপদে জীবন চক্করে।  

এ পেচাঁল কিছুতে ঢুকবে না আমার মাথাতে। 

সব জানি, তাই আমি প্রস্তর আজ। চাস ভোট!

জানি, তোর চক্কর বক্কর! পাবিনা, চল ফোট! 

এসেছিস পাঁচ বছর পরে, তোর নেই নীতি!

কোন আক্কেলে কে রেখেছে নাম তোর সুনীতি? 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category