• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

‘সেরা এয়ারলাইন উদ্যোক্তা’র সম্মাননা পেলেন ইউএস-বাংলার এমডি

Reporter Name / ২৪৮ Time View
Update : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বাংলাদেশের এভিয়েশন সেক্টরে অভাবনীয় সফলতার গল্প রচনার জন্য বাংলাদেশে প্রথমবারের মতো বছরের সেরা এয়ারলাইন উদ্যোক্তা হিসেবে সম্মাননা অর্জন করেন।
২০১৪ সালের ১৭ জুলাই দুইটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট নিয়ে ঢাকা থেকে যশোর ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরুর পর ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের সকল বিমানবন্দরে সর্বোচ্চসংখ্যক ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে ৬টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।
আন্তর্জাতিক রুটে ৯টি দেশের ১১টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলার বিমান বহরে চলতি বছর চারটি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট যোগ করার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সে দুই সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যারা দেশে-বিদেশে কর্মরত। বেসরকারি এয়ারলাইন্সের মধ্যে একমাত্র ইউএস-বাংলায় কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রভিডেন্ট ফান্ড সুবিধা রয়েছে।
২০২৪ সালের মধ্যে লন্ডন, রোমসহ ইউরোপের বিভিন্ন গন্তব্যে এবং ২০২৫ সালের মধ্যে নিউ ইয়র্ক, টরেন্টো-তে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। চলতি বছরের মধ্যে ঢাকা থেকে জেদ্দা রুটে ফ্লাইট শুরুর পরিকল্পনা রয়েছে এ কোম্পানির।
গত নয় বছর যাবত পরিকল্পনা ও তা বাস্তবায়নকে সাথে নিয়েই এগিয়ে চলেছে ইউএস-বাংলা। বাংলাদেশে প্রথম বেসরকারি এয়ারলাইন্স হিসেবে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম ট্রাভেলপোর্টের মাধ্যমে টিকেট বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে।
বাংলাদেশে প্রথমবারের মতো কোনো বেসরকারি এয়ারলাইন্স হিসেবে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের জন্য ব্র্যান্ডনিউ এয়ারক্রাফট যুক্ত করেছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজগুলোর গড় বয়স প্রায় ১০ বছর। উড়োজাহাজগুলোর গড় বয়স ৭ থেকে ৮ বছরে করার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
২০২২ সালে বাংলাদেশের সেরা ডমেস্টিক এয়ারলাইন্সে ভূষিত হয়েছে ইউএস-বাংলা। এশিয়ার সেরা এয়ারলাইন্স হওয়ার স্বপ্ন দেখছে ইউএস-বাংলা। সারা বিশ্বে বাংলাদেশিরা অবস্থান করছে সে সকল গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সব পরিকল্পনার কারিগর হিসেবে দেশের এভিয়েশনকে সুসংসহত করার লক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন-কে ‘বছরের সেরা এয়ারলাইন উদ্যোক্তা’ হিসেবে সম্মাননা প্রদান করেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সহ ট্রাভেল ও ট্যুরিজম সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category