• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

১০ বছরের মধ্যে প্রথম সাবস্ক্রাইবার কমলো নেটফ্লিক্সের

Reporter Name / ৮৩৭ Time View
Update : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

বিনোদন ডেস্ক: ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো সাবস্ক্রাইবার কমলো মার্কিন স্ট্রিমিং সার্ভিস ও প্রোডাকশন কোম্পানি নেটফ্লিক্সের। চলতি বছরের শুরুর তিন মাসে তাদের ২ লাখ সাবস্ক্রাইবার কমে গেছে। আগামী জুলাইয়ের মধ্যে আরও কয়েক লাখ সাবস্ক্রাইবার কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে রাজস্বও কমে গেছে। নেটফ্লিক্স মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে।

নতুন গ্রাহক বাড়াতে চায় নেটফ্লিক্স। এ জন্য নেটফ্লিক্সের অ্যাকাউন্ট শেয়ারিং বন্ধে পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিজ্ঞাপন দেখানোর চিন্তাভাবনাও করছে তারা।কেন সাবস্ক্রাইবার কমেছে তার কয়েকটি কারণ জানিয়েছে নেটফ্লিক্স। এতে আছে অন্য কোম্পানিগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি, অর্থনীতির মন্দা, ইউক্রেন সংঘাত, ব্রডব্যান্ডের সম্প্রসারণে ধীরগতি, নেটফ্লিক্সের অ্যাকাউন্ট শেয়ার করা। রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে ফেলায় তারা ৭ লাখ নতুন গ্রাহক থেকে বঞ্চিত হয়েছে বলে জানিয়েছে নেটফ্লিক্স।

উল্লেখ্য, শেষ বার ২০১১ সালের অক্টোবরে নেটফ্লিক্সের গ্রাহক কমেছিল। বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা ২২০ মিলিয়নেরও বেশি।

সূত্র : গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category