• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

অলীক কল্পনায় -জাকিয়া রহমান 

Reporter Name / ২৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

অলীক কল্পনায়

-জাকিয়া রহমান 

মেঘ দেখলেই তাকে মনে পড়ে কেন?

এতদিনতো ভেবেছি যা অলীক,  

সে কি আমার মানসে ক্ষণিক 

এক ভ্রমে, অলস মননে আঁকা এক ছবি?       

যখন দু’নয়ন জানালা পেরিয়ে নীল আকাশে, 

স্বপ্নিল দৃষ্টি মেলে আজান্তে হতো পলাতক কল্পনায়।

তখন তার সাথে, কোন জানা-অজানার ঝুলনায়-  

দোল খেয়ে, খোলা আসমানে দোদুল্যমান।  

মেঘের দেশে উড়ে উড়ে এঁকেছি সে ছবি।   

দেখেছি প্রত্যাশার ফেনিল স্বপ্ন, মেঘ-স্রোতে ভাসমান।   

সূর্য ডোবার রঙ মেখে, একাকার অনুভূতিতে- 

অনুপম অনুরাগে এঁকেছি সে ছবি মনের তুলিতে।   

পুলকের ছন্দ মেখে রচেছি পঙক্তি!    

সে ছবি আর পঙক্তি কালের ঘূর্ণি কুহরে অদৃশ্য।   

সত্যিই কি সে ছিল? চোখের ইশারায় ছিল কিসের ইশারা?  

সস্মিত অবয়বে ছিল কি কোন অনুরাগ আভাস?    

তারপর ডুবে গেছে সূর্য, নিশার আঁচলে সুপ্তি ব্যাকুল।  

সে আর আসেনি, আমিও আর খুঁজিনি।

মনে হয়, আজ সে কি আমার ক্ষনিকের ভুল! 

আবারো উড়ে যাওয়া মেঘ যেন বলে যায়, 

সে আসলেই নেই কোথাও! 

সে ছিল শুধুই আমার অলীক কল্পনায়।   


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category