• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

আম কুড়ানোর অপরাধে শিশুর উপর অমানবিক নির্যাতন

Reporter Name / ৩৭৬ Time View
Update : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

 

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
  বাতাসে গাছের আম মাটিতে পড়েছে। তা কুড়ানোর জন্য গেলে চরম নির্যাতনের শিকার হয়েছে ৫ বছরের শিশু নাদিয়া আক্তার। সোমবার ১৮ এপ্রিল দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি কে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠেছে এক হয়ে গ্রামের কফিল উদ্দিনের ছেলে সোহেল মিয়ার বাঁশের কঞ্চি দিয়ে শিশুটিকে পিটিয়ে ক্ষান্ত হননি। তাকে মাটিতে ফেলে বুকের উপর পা তুলে দিয়ে পিষে মেরে ফেলার চেষ্টা করেছিল। গ্রামের লোকজন ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, বাতাসে গাছের আম ঝরে পড়ে, এটি দেখে গ্রামের নাজমুল হোসেনের ৫ বছর বয়সী শিশু মেয়ে নাদিয়া আক্তার দুপুরে সোহেল মিয়ার গাছের আম কুড়াতে যায়। আম কুড়ানো দেখতে পেয়ে আম গাছের মালিক সোহেল মিয়া বাঁশের কঞ্চি দিয়ে শিশুটিকে পেটাতে থাকে। এ সময় নাদিয়া মাটিতে পড়ে গেলে তার বুকের উপর পা দিয়ে পিষে মেরে ফেলার চেষ্টা করে। শিশুটির মা লায়লা বেগম বলেন,গ্রামবাসী আমার মেয়ে টি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনার পর শিশুর নির্যাতনকারী সোহেল মিয়া গা-ঢাকা দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী সহ হাসপাতালে শিশুটির খোঁজখবর নেন ও চিকিৎসা সহযোগিতা করেন। তিনি বলেন, শিশুটির অভিভাবক কে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।বাহাগিলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা বলেন,শিশুটির সাথে যে,নির্যাতন চালানো হয়েছে তা অমানবিক এটা কখনো মেনে নেয়া যায়না। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি রাজীব কুমার রায় বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা আমলে নিয়ে আইনগত ব্যবস্থা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category