• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

আলমডাঙ্গায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

Reporter Name / ২১৫ Time View
Update : শনিবার, ১৯ মার্চ, ২০২২

মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকেঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনার চাটমোহর উপজেলার সাগর ও কুষ্টিয়ার শিলাইদহের শরিফুল ইসলাম।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পৌর শহরের আনন্দধাম দাসপাড়ার নিপেন দাসের সেপটিক ট্যাংক ময়লা হয়ে যায়। তা পরিষ্কার করার জন্য শুক্রবার সকাল ৯টার দিকে শরিফুল ইসলাম ও সাগর কুমার দাস নামের দুই শ্রমিককে ডাকেন তিনি। ট্যাংকের ঢাকনা খুলে প্রথমে শরিফুল নামেন। তার কোনো সাড়াশব্দ না পেয়ে সাগরও ট্যাংকের ভেতরে ঢোকেন। দুইজনের কোনো সাড়াশব্দ না পেয়ে নিপেন দাসের পরিবারের সদস্যরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা অচেতন অবস্থায় তাদের ট্যাংকের ভেতর থেকে বের করে। পরে তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category