• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

ইরানি কালচারাল কাউন্সিলরের সঙ্গে আইআরআইবি ফ্যান ক্লাবের প্রতিনিধি দলের বৈঠক

Reporter Name / ৪০৩ Time View
Update : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

 

যুবরাজ চৌধুরী
জানুয়ারি ০৯, ২০২২

 

ঢাকায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান ড. সাইয়্যেদ হাসান সেহাতের সঙ্গে আইআরআইবি ফ্যান ক্লাবের একটি প্রতিনিধি দল আজ বৈঠক করেছে।
আগামী ২১ জানুয়ারি ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে আয়োজনের বিষয় নিয়ে ফ্যান ক্লাবের প্রতিনিধিদল আলোচনা করে।
বৈঠকে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি যুবরাজ চৌধুরী, সেক্রেটারি আবু তাহের, রেডিও তেহরানের বার্তা সম্পাদক সিরাজুল ইসলাম এবং ইরান সংস্কৃতিক কেন্দ্রের জনসংযোগ বিভাগের প্রধান সাইদুল ইসলাম।

বৈঠকে আইআরআইবি ফ্যান ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ২১ জানুয়ারির ওই অনুষ্ঠান সার্বিকভাবে সফল করার জন্য সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ড. হাসান সেহাত। এছাড়া, চলতি বছর রেডিও তেহরানের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিয়েও আলোচনা করা হয়।
ড. হাসান সেহাতের সঙ্গে আইআরআইবি প্রতিনিধি দলের বৈঠক শেষে উপহার তুলে দিচ্ছেন সিরাজুল ইসলাম

এ সময় ফ্যান ক্লাবের পক্ষ থেকে যুবরাজ চৌধুরী এবং আবু তাহের ইরান সাংস্কৃতিক কেন্দ্র এবং দূতাবাসের বিভিন্ন কর্মকাণ্ড ও অনুষ্ঠানাদি সফলভাবে সম্পন্ন করাসহ ইরানের শিল্প-সংস্কৃতিকে বাংলাদেশের নানা অঙ্গনে সুন্দরভাবে তুলে ধরার ক্ষেত্রে নিজেদের আগ্রহের কথা জানান।
আইআরআইবি ফ্যান ক্লাবের পক্ষ থেকে এ ধরনের উৎসাহ এবং আগ্রহের জন্য সংগঠনের নেতাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানান ড. হাসান সেহাত। তিনি বলেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান এবং আইআরআইবি ফ্যান ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে ইরানের সাংস্কৃতিক কেন্দ্র প্রস্তুত রয়েছে।

আলোচনা শেষে ফ্যান ক্লাবের পক্ষ থেকে ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের জন্য কিছু উপহার সামগ্রী ড. হাসান সেহাতের হাতে তুলে দেয়া হয়।
আগামী ২১ জানুয়ারি রাজধানী ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে বিকেল তিনটায় আইআরআইবি ফ্যান ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান ড. হাসান সেহাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category