• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বন্ধ হলগুলো ছিলো পাখিদের বসবাসের নিরাপদ স্থান

Reporter Name / ৩৩৯ Time View
Update : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

  যুবরাজ চৌধুরী 

মহামারীতে একটানা ১৮ মাস বন্ধ ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলো। এ সুযোগে কয়েকটি হলের কক্ষে বাসা বেঁধেছে বিভিন্ন প্রজাতির পাখি।

তারা ইতোমধ্যে বসবাসও শুরু করেছে। ডিম দিয়েছে বংশ বৃদ্ধির জন্য। নিরাপদ আশ্রয় হিসেবে হলের কক্ষকেই বেছে নিয়েছে তারা।
প্রায় দেড় বছর পর শনিবার আবাসিক হলগুলো খুলে দেওয়ার পর শিক্ষার্থীদের কক্ষে এসব পাখি পাওয়া যায়।
লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী তৌফিক হোসেন তার ৪৩২ নাম্বার কক্ষে প্রবেশ করে একজোড়া ঘুঘু দেখতে পান। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ৪১৩ নাম্বার কক্ষে একটি ঘুঘুর বাচ্চা পেয়েছেন আসমাউল হুসনা নামে এক আবাসিক শিক্ষার্থী।
এছাড়া শেখ রাসেল হলের ৫০৯ নাম্বার কক্ষের আবাসিক শিক্ষার্থী তন্ময় হাফিজ কক্ষে প্রবেশ করেই কবুতরের বাসা দেখতে পান। কক্ষে ঢুকে পাখিদের উপস্থিতি টের পান শিক্ষার্থীরা। তাদের দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পাখিরা উড়াউড়ি শুরু করে।
লালন শাহ হলের ৪৩২ নাম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী তৌফিক হোসেন জানান, ঘুঘুযুগল কক্ষে রেখে যাওয়া রান্নার হাঁড়িতে বাসা বেঁধেছে। তারা পাখিদের বাসায় দুটি ডিমসহ তা দিতে দেখেন এবং পাখিদের ধরে ফেলেন। তারপর কক্ষের জানালার উপরের দেয়ালে খড়কুটো ও ডিমসহ বসিয়ে দেন।
তৌফিক বলেন, “পাখি পোষা অনেকের কাছে শখের। কিন্তু আমার কাছে মনে হয় পাখি ধরে খাঁচায় বন্দি করে রাখার অর্থ স্বাধীনতা হরণ করা। সব প্রাণীই স্বাধীনভাবে বেঁচে থাকবে, এটাই প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category