• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

উথলীতে স্বদিচ্ছা সংঘের ১৭ তম বাইসাইকেল ভ্রমণ

Reporter Name / ৩২৪ Time View
Update : রবিবার, ৬ মার্চ, ২০২২

মোহাম্মদ আবদুল্লাহ,চুয়াডাঙ্গা থেকে

দুই চাকার পরিবেশবান্ধব বাহন বাইসাইকেল। অনেকের শখের বাহন, কারো আছে আবার নিত্যদিনের প্রয়োজন মেটানোর বহুদিনের সঙ্গী। সাইকেল শুধু একটি বাহন নয়,এর সঙ্গে যুগ যুগ ধরে জড়িয়ে আছে অনেক গল্প, অনেক আবেগ-অনুভূতি। যুগ যুগ ধরে সাইকেল প্রয়োজনীয় বাহন হিসেবে ব্যবহৃত হয়ে এলেও যান্ত্রিক এই যুগে দু-চাকার বাহনের কদর কমেছে অনেকখানি।

বাইসাইকেলের ঐতিহ্য আঁকড়ে ধরে রেখেছে জীবননগর উপজেলার উথলী স্বদিচ্ছা সংঘের সদস্যরা। প্রতিবছরে বাইসাইকেলে করে ঐতিহাসিক বিভিন্ন স্থান ভ্রমণ করে এই সংঘের সদস্যরা।
এবার”স্মার্ট ফোনের গেম খেলা বন্ধ করি,দক্ষ যুবসমাজ গড়ে তুলি”
এই স্লোগানে ১৭ তম বাইসাইকেল র‌্যালি করেছে এই সংঘ।
স্মার্ট ফোনের গেম খেলার আসক্তি কমিয়ে লেখাপড়া ও খেলাধুলায় মনোনিবেশ করে দক্ষ যুব সমাজ গঠনের জন্য জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে এই বাইসাইকেল শোভাযাত্রা করা হয়।এতে প্রায় অর্ধশতাধিক বাইসাইকেল অংশ নেয়।
বাইসাইকেল শোভাযাত্রা টি গতকাল শুক্রবার সকাল ৮ টায় উথলী মাধ্যমিক বিদ্যালয় থেকে উথলী ইউনিয়নের সহ জীবননগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে এশিয়ার বৃহত্তর কৃষি খামার দত্তনগর কুশোডাঙ্গা বট গাছের নিচে শেষ হয়।
বিভিন্ন স্লোগানে ২০০৫ সাল থেকে প্রতি বছর আশেপাশের বিভিন্ন স্থানে বাইসাইকেলে ভ্রমণ করেন এই সংঘের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category