• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

খালে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name / ৩৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামে খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃস্পতিবার বিকেলে দুই শিশুর মরদেহ উদ্ধার করে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃতরা হলো- খাগড়াখানা গ্রামের দিনমজুর মো. শহিদ হাওলাদের সাত বছর বয়সী মেয়ে রাফিজা আক্তার ও একই গ্রামের সোহেলের ছয় বছরের ছেলে আল আমিন।

ইউপি সদস্য জামাল হোসেন বলেন, দুপুরে খাগড়াখানা বিলাম হাসপাতালের সামনের খালে পড়ে নিখোঁজ হয় দুই শিশু। পরে স্থানীয়রা খোঁজাখোঁজি করে না পেয়ে তারা বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। এরপর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেন ডুবুরি দলের সদস্যরা।

বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার হুমায়ুন কবির বলেন, অভিযান চালিয়ে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category