• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

চুয়াডাঙ্গার উথলী রেল ষ্টেশন বাজারে কলার হাট উদ্বোধন

Reporter Name / ২০০ Time View
Update : বুধবার, ২ মার্চ, ২০২২

মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন বাজারে দৈনিক কলার হাট চালু করা হয়েছে।
উথলী বাজার দোকান মালিক কমিটির উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় রোববার(২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় এই কলার হাটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধনের প্রথমদিনেই স্থানীয় কলা চাষি ও ব্যাপারীদের উপস্থিত ছিলো চোখে পড়ার মত।আশানুরূপ মূল্য কলা ক্রয় ও বিক্রয় করতে পেরে খুশি কলা চাষি ও ব্যাপারীরা।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মো.আব্দুল হান্নান, বাজার কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক সালাউদ্দীন কাজল,বাজার পরিচালনা কমিটির সভাপতি আবজালুর রহমান ধীরু,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, প্রবাহ অনলাইন ডটকম এর প্রধান সম্পাদক, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ, ইউপি সদস্য মাহাতাব উদ্দীন বিশ্বাস, আরমান আলী সহ উথলী বাজারের ব্যবসায়ীরা ও উথলী, সেনেরহুদা,মৃগমারী গ্রামের সুধীমন্ডলীরা উপস্থিত ছিলেন।

বাজার ঘুরে দেখা যায়, স্থানীয় অনেক কলা চাষি ও ব্যাপারীদের উপস্থিতে বেশ জমজমাট হয়ে উঠেছে কলার হাট। কাঙ্ক্ষিত মূল্যে কলা ক্রয় ও বিক্রয় করতে পেরে খুশি কলা চাষি ও ব্যাপারীরা।
কলা ক্রেতা ও বিক্রেতদের কাছ থেকে কোন প্রকার খাজনা নেওয়া নিচ্ছেন না হাট পরিচালনা কতৃপক্ষ।

এদিকে দৈনিক এই কলার হাট স্থায়ীভাবে টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করেছে উথলী বাজার দোকান মালিক কতৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category