• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

চুয়াডাঙ্গায় চেয়ারম্যান পদে জিতেছে ভাগ্নে , আনন্দে মরেই গেলেন মামা

Reporter Name / ৩৩১ Time View
Update : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

মোহাম্মদ আবদুল্লাহ,চুয়াডাঙ্গা থেকে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভাগ্নে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার খুশিতে আনন্দ উচ্ছ্বাস করার সময় মৃত্যু হয়েছে মামা ইকারত মালিতার (৭০)।
ভোটের পরদিন সোমবার (২৯ নভেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।
মৃত ইকারত মালিতার বাড়ি আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের অনুপনগর গ্রামে।


স্থানীয় ইউপি সদস্য মানিক বিশ্বাস জানান, আলমডাঙ্গার বাড়াদি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী তোবারক হোসেন বিজয়ী হয়েছেন। ভাগ্নের বিজয়ের খুশিতে সোমবার বেলা ১১টার দিকে তোবারকের মামা ইকারত মালিতাসহ বেশ কয়েকজন গ্রামের একটি দোকানের সামনে বসে আনন্দ উচ্ছ্বাস করছিলেন। এসময় ইকারত মালিতা চেয়ার থেকে পড়ে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় ইকারতকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিয়াসাদ জামান বলেন, হাসপাতালে আনার আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইকারত মালিতার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category