• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেত থেকে দুই বৃদ্ধের লাশ উদ্ধার

Reporter Name / ২১২ Time View
Update : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকে

চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেত থেকে দুই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল ও একটি হাসুয়া জব্দ করা হয়।সোমবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে দর্শনা পৌর এলাকার পরানপুর ও রামনগর মাঠ থেকে দুই লাশ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, পরানপুর গ্রামের বেতগাড়ি ও রামনগর ঘড়াভাঙ্গা মাঠ থেকে আলাদা দুটি লাশ উদ্ধার করা হয়। লাশ দুটি ভুট্টাক্ষেতে পড়ে ছিল।

নিহত একজন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে শওকত আলী (৬২)। আরেকজন একই উপজেলার দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত গোলাম জোয়ার্দ্দারের ছেলে হাফিজুর রহমান হাফিজ (৬২)।

শওকত আলী প্রতিবন্ধী ছিলেন। শনিবার সকালে রাগ করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এদিকে হাফিজুর রহমান রোববার দুপুরে ঘাস কাটার উদ্দেশে বাড়ি থেকে বের হন। বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। পরে তাকে পাওয়া যায়নি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শওকত আলীর লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। তার মুখে বিষের গন্ধও ছিল। বিষপানে আত্মহত্যা করতে পারে ধারনা করা হচ্ছে। আর হাফিজুর রহমান মাটিতে মুখ লাগিয়ে উপুড় হয়ে পড়ে ছিল। ধারনা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। তারপরও দুজনের লাশ মর্গে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে জানা যাবে কীভাবে তারা মারা গেছেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category