• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

চুয়াডাঙ্গা থেকে ইজিবাইক চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে ‌র‍্যাব-৬

Reporter Name / ২৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকে

 

চুয়াডাঙ্গা শহর থেকে ইজিবাইক চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৩ ফেব্রুয়ারি) শহরের ইসলাম পাড়া এলাকা থেকে এদের গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে চোরাই করা ৩টি ইজিবাইক উদ্ধার করে।

গ্রেফতার কৃতরা হচ্ছেন-চুয়াডাঙ্গা শহরের ইসলাম পাড়ার মনির উদ্দিনের ছেলে জাহিদ মিয়া (৪০), একই এলাকার মৃত সামছুল বিশ্বাসের ছেলে আবু সাঈদ (৩৯) ও দামুড়হুদা উজিরপুরের মৃত আজেহার মালিথার ছেলে আব্দুস সালাম (৩৩)। এদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় ইজিবাইক চুরির একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, র‌্যাব-৬, সিপিসি-২(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানার মামলা নং- ৩২/৭৫ তারিখ ২৩/০২/২০২২ এর ধারা ৩৭৯ পেনাল কোড এর ইজিবাইক চোরাকারবারী চুয়াডাঙ্গা জেলার সদর থানার ৫নং ওয়ার্ড এর ইসলাম পাড়াস্থ এলাকায় গোপনীয়ভাবে এলাকায় অবস্থান করছে।

এ সংবাদ পেয়ে  বুধবার সকালে র‌্যাব দলটি অভিযান চালায়। এ সময় আসামীদের কাছ থেকে ৩টি চোরাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category