• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

জয় বাংলার জয়–শিব্বীর আহমেদ

Reporter Name / ৪১৬ Time View
Update : শনিবার, ১৯ মার্চ, ২০২২

 

জয় বাংলার জয়
শিব্বীর আহমেদ
—————–

আমি জয় বাংলার লোক
জয় বাংলা বলে
অদম্য সাহসে
এগিয়ে যাই সম্মুখে
মুক্ত বিহঙ্গের মতো
ছুটে চলি বাংলার শ্যামল
সবুজ প্রান্তরে প্রান্তরে।

জয় বাংলা
আমার প্রাণের স্লোগান
এ আমার মুক্তিযুদ্বের স্লোগান
এ আমার বিজয়ের স্লোগান
দুই লক্ষ মা বোনের ইজ্জত আর
ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত
স্বাধীন দেশের জাতীয় স্লোগান।

 

জয় বাংলা
বীর বাঙালি অস্ত্র ধর
বাংলাদেশ স্বাধীন কর
তোমার আমার ঠিকানা
পদ্মা মেঘনা যমুনা’র মতোই
যুদ্ধ জয়ের স্লোগান,
আমার স্বাধীনতার স্লোগান।

জয় বাংলা
ছাত্রলীগের মিছিল
থেকে উঠে আসা
এক রনাঙ্গনের স্লোগান
পাকিস্তান জিন্দাবাদের
বিকল্প বাংলা আর
বাঙালির মুক্তির স্লোগান।

জয় বাংলা
স্বাধীনতার ইঙ্গিতবাহী
এক সামরিক রণধ্বনি
বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে ঘোষিত
স্বীকৃত অগ্নিগর্ভ রাজপথে
ঐক্যবদ্ধ বীর বাঙালির
অসাধ্য সাধনের বীজমন্ত্র।

জয় বাংলা
ছিল নজরুলের কবিতায়
জয় বাংলা ছিল ছাত্রলীগের
মিছিলে মিটিং রাজপথে
কোটি মানুষের কণ্ঠস্বরে
আজ নেই কোনো ভয়
হবে হবে জয়, জয় বাংলার জয়।

– লেখক: কথাসাহিত্যিক, সাংবাদিক । ঢাকা ১৮ মার্চ ২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category