• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

 ঠাকুরগাঁয়ের ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে একুশে টেলিভিশনের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name / ২৭৮ Time View
Update : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

 

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :

বিশেষ চাহিদা সম্পন্ন ও এতিম শিশুদের নিয়ে রালি, আলোচনা সভা,হামদ,নাত পরিবেশন ও দোয়া অনুষ্ঠান এমনি ব্যতিক্রমী আয়োজন এর মধ্য দিয়ে ঠাকুরগাঁয়ে একুশে টেলিভিশনের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে একুশে টেলিভিশন স্থানীয় দর্শক ফোরাম। উপলক্ষে বৃহস্পতিবার সদর উপজেলার আরাজি জারগাও ভেলাজনে একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে থেকে একটি রালি বের হয়ে বিভিন্ন এলাকা ঘুরে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রতিষ্ঠান পরিচালক আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি কলিম উদ্দিন, এ সময় একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম জসিম সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একুশে টেলিভিশনে উন্নয়ন সমৃদ্ধি কামনা করে স্বাগত বক্তব্য রাখেন। আলোচনা শেষে কেন্দ্রের শিক্ষার্থীরা হামদ -নাত পরিবেশন করে এবং একুশে টেলিভিশন সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে তাদের মাঝে ইফতার খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রের প্রধান শিক্ষক শাহাজান আলী, শিক্ষক মাওলানা হাফেজ মোঃ সোহেল রানা, মাওলানা হাফেজ মত্তলিব, বিলকিস বেগম, আঞ্জুমান আরা সহ ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category