• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

 ডি-৮ কৃষিমন্ত্রী পর্যায়ের সভা শুরু

Reporter Name / ৩০০ Time View
Update : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

 

মশিউর আনন্দ, ঢাকা 
ঢাকায় দুই দিনব্যাপী  ‘কৃষি ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক সপ্তম ডি-৮ কৃষিমন্ত্রী পর্যায়ের সভা শুরু হয়েছে (7th D-8 Ministerial meeting on Agriculture and Food Security)। কৃষি মন্ত্রণালয় ভার্চুয়ালি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) এ সভার আয়োজন করেছে।
প্রথম দিনের সচিব ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মিটিংয়ে সভাপতিত্ব করেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে কৃষি উৎপাদনের ক্ষেত্রে বড় হুমকি। জলবায়ু পরিবর্তন ফসলের উৎপাদন, স্বাস্থ্য ও উৎপাদনশীলতায় বিরূপ প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে, খাদ্য উৎপাদন ব্যবস্থা টেকসই রাখতে হলে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগ বাড়াতে হবে। এ মিটিংয়ের মাধ্যমে আমরা ডি-৮ভুক্ত দেশে ব্যবহৃত ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি সম্পর্কে জানতে পারব। একইসাথে, তা বিনিময়যোগ্য প্রযুক্তি চিহ্নিতকরণ ও বিনিময়ে সহায়ক হবে।
সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার,  জোটের সদস্য মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের  প্রতিনিধি দলের সদস্য,  এফএও, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইএফএডি, ইরি ও সিমিটের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
প্রথম দিনের সভায়  ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির উন্নয়ন: ডি-৮ সদস্য দেশসমূহে এ সংক্রান্ত সমস্যা, সম্ভাবনা ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি হস্তান্তর/ সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয় এবং “ঢাকা ইনিসিয়েটিভ” এর খসড়া চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবারের সভায় ডি-৮ দেশসমূহের কৃষি/খাদ্যমন্ত্রীগণ কৃষিক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি বিষয়ে বক্তব্য রাখবেন এবং “ঢাকা ঘোষণা” অনুমোদন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category