• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

 দিনাজপুরে ব্রিজের রেলিং ভেঙ্গে খাদে পড়লো বাস নিহত ২

Reporter Name / ২০৮ Time View
Update : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে

দিনাজপুরে ব্রিজের গার্ডার ভেঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ১৫ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন, বাস যাত্রী হালিমা খাতুন (৫৫)বাসের সুপারভাইজার আব্দুল জলিল(৫০] ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল ৬.৩০ মিনিটে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার মোহনপুর বাজার পূর্ব পাশে। ঢাকা থেকে হানিফ পরিবহন নামে দূরপাল্লার এই যাত্রীবাহী বাসটি দিনাজপুর আসছিল।

চিরিরবন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রশিদ হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে, চালকের ঘুম ভাব এর কারণে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে,ঢাকা থেকে দিনাজপুর হানিফ পরিবহন সাড়ে ছয়টায় মোহনপুর ব্রিজ অতিক্রমকালে পূর্বপাশে গার্ডার ভেঙ্গে খাদে পড়ে যায়। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ভেতরে আটকা পড়া যাত্রীদের পাশাপাশি নারীসহ ২ জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত ১৫ জনের মধ্যে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category