• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হোল শিকদার আহমেদের আলোকচিত্র প্রদর্শনী

Reporter Name / ৩০০ Time View
Update : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক পুরস্কারে ভুষিত আলোকচিত্র শিল্পী শিকদার মেজবাহউদ্দিন আহমেদের একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনী নিউ ইয়র্কের প্রিমাভেরা গ্যালারিতে অনুস্ঠিত হয়েছে। সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরাম ইউএসএ’র আয়োজনে দু’দিনব্যাপী এই প্রদর্শনী সম্পন্ন হয় ৫ ডিসেম্বর রোববার। এর আগে শনিবার এর উদ্বোধন করেন খ্যাতিমান সংগীতগুরু মুক্তালিব বিশ্বাস ।

সাংবাদিক ও লেখক আকবর হায়দার কিরনের সন্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে  আরও উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক মনজুর আহমেদ, প্রখ্যাত অভিনেত্রী রেখা আহমেদ,

মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, লেখক ও ক্রীড়াবিদ সাঈদ উর রব, কৃতি এথলেট সাইদুর রহমান ডন, খ্যাতিমান ফটোগ্রাফার ওবায়দুল্লাহ মামুন,

 

 

সিনিয়র সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ, বিশিস্ট টিভি ব্যক্তিত্ব শামীম সাহেদ, টাইম টিভির সিইও আবু তাহের, শিল্পী আকতার আহমেদ রাশা, বিশিস্ট সাংবাদিক মনির হায়দার, সাংবাদিক ও লেখক শিব্বীর আহমেদ,

 

সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইদ, যুক্তরাষ্ট্র ইত্তেফাক প্রতিনিধি শহীদুল ইসলাম,  লেখক মিনহাজ আহমেদ,  সাংবাদিক নিহার সিদ্দিকী, বিশিস্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ বেলাল, বাংলাভিশন নর্থ আমেরিকার ভাইস প্পেসিডেন্ট মাহমুদ হোসাইন বাদশা প্রমুখ।

প্রদর্শনীর শেষদিনে আয়োজক সংগঠনের পক্ষ থেকে আলোকচিত্রী শিকদার আহমেদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন সাংবাদিক আকবর হায়দার কিরন।

 

বি তোলা শিকদার আহমেদের নেশা ও পেশা। অনেকগুলো বছর ধরে দেশ-বিদেশের বিভিন্ন স্থান ঘুরে তিনি অগনিত ছবি তুলেছেন। ছবির জন্য পেয়েছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার। নিউ ইয়র্কে এটি ছিলো জনাব আহমেদের প্রথম প্রদর্শনী। এতে তাঁর বাছাইকৃত ৩০টি ছবি প্রদর্শিত হয়। দু’গিনের এই বিশেষ প্রদর্শনীতে বিপুল সংখ্যক সমঝদার দর্শকের সমাগম ঘটে। শিকদার আহমেদের তোলা ছবির সৌন্দর্যে বিমোহিত হন তাঁরা। গুনীজনের তাঁর ছবির ভূয়সী প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category