• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

নিউ ইয়র্কে বাংলাদেশিকে গুলি করে হত্যা,  আজ জুমা নামাজের পর এক শোক ও প্রতিবাদ সভা 

Reporter Name / ৩৪২ Time View
Update : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

নিউ ইয়র্কে বাংলাদেশিকে গুলি করে হত্যা,  আজ জুমা নামাজের পর এক শোক ও প্রতিবাদ সভা 

 

ছবি ও রিপোর্ট মাইন উদ্দিন আহমেদ

বুধবার নিউইয়র্কে ব্রুকলিনের ওজোন পার্ক এলাকায় আততায়ীর গুলিতে মোদাসসর খন্দকার নামক এক ব্যক্তি নিহত হন। তাঁর স্মরণে আজ জুমার নামাজের পর এক শোক ও প্রতিবাদ সভা আল আমান মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, কমিউনিটি এ্যাক্টিভিস্টস এবং হাজার হাজার মানুষ যোগদান করেন। মোদাসসার খন্দকার

ওজোন পার্ক আল আমান মসজিদের সামনে নিজ বাড়ির কাছেই আততায়ীর গুলিতে নিহত হন। খবরে জানা গেছে, বুধবার রাত পৌনে ১২টার দিকে সাইপ্রেস হিলস এলাকা থেকে একজন গুলির শব্দ শুনে পুলিশে ফোন দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মোদাসসারকে উদ্ধার করে। জ্যামাইকা হাসপাতালে নেয়ার পথেই মারা যান ৩৬ বছর বয়স্ক মোদাসসার।

হামলাকারীকে গ্রেপ্তারে পুলিশি তদন্ত শুরু হয়েছে। কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি। নিহত মোদাসসার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও ছেলের সঙ্গে সাইপ্রেস হিলসে থাকতেন। ওই এলাকায় গত কয়েক সপ্তাহে বেশ কয়েকবার গোলাগুলির শব্দ শোনা গেছে। এই হত্যাকাণ্ড গাড়ি ছিনতাইয়ের প্রচেষ্টা হতে পারে বলে

সংশ্লিষ্টজনেরা অনুমান করছেন। স্থানীয় একজন বললেন, এই এলাকায় অনেক অপরাধ ঘটছে। আমরা ব্রুকলিন এবং কুইন্সের সীমান্তে বাস করি। প্রতি সপ্তাহে এখানে প্রচুর লুটপাট চলে। আমাদের সাহায্য দরকার। নিউইয়র্ক সিটির চারপাশে আগ্নেয়াস্ত্র সহিংসতার ঘটনা প্রচুর ঘটছে বলে মন্তব্য করলেন আরেকজন। আজকের শোকসভায় জনপ্রতিনিধি, ধর্মীয় এবং কমিউনিটি নেতৃবৃন্দ পুলিশ এবং শোকাহত জনগণ একমত হয়েছেন যে, এ শোক শুধু মোদাসসরের পরিবারেরই নয়, এ শোক সবার এবং এ জাতীয় ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে সর্বমহলের সমবেত প্রচেষ্টা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category