• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

Reporter Name / ৩৪৭ Time View
Update : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের ২০২২-২০২৩ এর কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়েছে । নির্বাচন কমিশন এই নতুন কমিটি ঘোষণা করেন। ঘোষিত নতুন কমিটিতে প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট এ কে এম আলম পুনরায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে একটি মাত্র প্যানেল জমা পড়ে। গত  ৮ ই ডিসেম্বর তাই নির্বাচন কমিশন ঐ প্যানেলকে  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান লেফটেন্যান্ট শামসুল হক নির্বাচিতদের নাম ঘোষণা করেন। কমিশনের চেয়ারম্যানকে সহযোগিতা করেন ডেপুটি চেয়ারম্যান লেফটেন্যান্ট সাজেদুর রহমান এবং সার্জেন্ট মোহাম্মদ খান। নতুন কমিটির সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নির্বাচিত কমিটি যথাক্রমে প্রেসিডেন্ট : ক্যাপ্টেন কারাম চৌধুরী, ১ম ভাইস প্রেসিডেন্ট: সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী, ২য় ভাইস প্রেসিডেন্ট : ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক: লেফটেন্যান্ট একেএম প্রিন্স আলম, কোষাধ্যক্ষ: অফিসার রাসেকুর মালিক, সহ-কোষাধ্যক্ষঃ অফিসার মেহেদী মামুন, ইভেন্ট কোঅর্ডিনেটর : অফিসার সরদার মামুন, সার্জেন্ট-এট-আর্মস: অফিসার সোনিয়া বড়ুয়া, মিডিয়া লিয়াজো: ডিটেক্টিভ জামিল সারোয়ার, কমিউনিটি  লিয়াজো : অফিসার মাহবুবুর জুয়েল, কার্রেসপন্ডিং সেক্রেটারী : ট্রাফিক সুপারভাইজার মহিউদ্দিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category