• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নেতৃত্বে সবুর খান ও ইশতিয়াক আবেদিন

Reporter Name / ৩৭৬ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিষয় সংক্ষেপ উপস্থাপন করেন সেক্রেটারি জেনারেল ড. কাজী আনিস আহমেদ।
ড. মো. সবুর খান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এইউএপি)-এর প্রেসিডেন্ট এবং গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান। তিনি বাংলাদেশে ওয়ার্ল্ড ইউনিয়ন অব স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (ডাব্লিউইউএসএসই) এর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরাম (এইউপিএফ)-এর স্থায়ী কমিটির সদস্য তিনি। সবুর খান ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি।
অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এইউএপি) সদস্য ইশতিয়াক আবেদিন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সদস্য। অর্থকণ্ঠ ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category