• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Headline
সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng.

‘বেস্ট অন-টাইম পারফরমেন্স অব দ্যা ইয়ার’ নভোএয়ার

Reporter Name / ৩০৮ Time View
Update : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

দেশের শীর্ষস্থানীয় এয়ারলাইন নভোএয়ার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় ২০২২ সালের ‘বেস্ট অন টাইম পারফরমেন্স অব দ্যা ইয়ার’ হিসেবে গোল্ড পুরস্কার পেয়েছে। এছাড়া, বেস্ট ডমেস্টিক এয়ারলাইন ক্যাটাগরিতে সিলভার পুুরস্কার লাভ করেছে।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হযয়ছে, গত ২৩ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘মনিটর এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২২’ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর হাত থেকে এই পুরস্কারগুলো গ্রহণ করেন নভোএয়ার-এর হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম।
ভ্রমণ ও পর্যটন বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর পরিচালিত আকাশপথে নিয়মিত ভ্রমণকারীদের অনলাইনে মতামত জরিপের ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়েছে।
নভোএয়ার এর হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম বলেন, এই স্বীকৃতি আগামীর পথচলায় আমাদের উৎসাহ জোগাবে। নভোএয়ার শুরু থেকেই যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। নভোএয়ার নিরাপদ ভ্রমণে ও সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনায় যাত্রীদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে। পূর্ণ যাত্রী সন্তুষ্টি এবং উন্নত সেবার প্রতিশ্রুতি আমাদের পরিচালনার সব স্তরে অব্যাহত থাকবে।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোর, সিলেট, রাজশাহী ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category