• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

মাদক কারবারিদের সাথে কোস্টগার্ডের গোলাগুলি : ১২ লাখ ইয়াবা জব্দ

Reporter Name / ১২০ Time View
Update : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

জাফর আলম
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় মাদক পাচারকারীদের সাথে কোস্টগার্ডের গোলাগুলি হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ১১,৯৫,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ রাউন্ড গোলা ও ১টি বিদেশি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান।মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে বারোটায় গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিনের

ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলকায় বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করা হয়।কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, অভিযান চলাকালীন আনুমানিক ২টায় একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ বোটটিকে থামার জন্য সংকেত দেয়। বোটটি সংকেত পেয়ে না থেমে কোস্টগার্ড এর বোটকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। কোস্টগার্ড সদস্যগণও পাল্টা গুলি করলে বোট হতে ইয়াবা পাচারকারী দল সমুদ্রে লাফ দেয় এবং সাঁতরিয়ে মায়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়।পরবর্তীতে কোস্টগার্ড সদস্যগণ বোটটি তল্লাশি করে ১১,৯৫,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ রাউন্ড গোলা ও ১টি বিদেশি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান জব্দ করে।জব্দকৃত অস্ত্র, গোলা এবং ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category