• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

যুদ্ধ-ছবি  

Reporter Name / ৩০১ Time View
Update : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

“খুব কাছেই একটা মর্টার গোলার শব্দ শুনতে পেলাম। পরক্ষণেই সোজা নিজের মুখের ওপরে পতিত হলাম। একটা তীব্র লাল আলোর ঝলক আমার দুই চোখের অক্ষিগোলকে আঘাত করল। আনুমানিক পনের গজ দূরে, সৈকতের ওপরের প্রান্তদেশে গিয়ে গোলাটি বিস্ফোরিত হলো। মুহূর্তেই সেটি বোট থেকে অবতরণ করা চারজন সৈনিককে চুর্ণবিচুর্ণ করে দিলো। একজনকে মনে হলো বাতাসে উড়ছে। টুকরো টুকরো হয়ে। স্পষ্টভাবে আমি তার মাথা ও এক পা আকাশে ভাসতে দেখলাম।   

আমি উঠে দাঁড়ালাম। কয়েক পা দৌঁড়ানোর পর একটা ছোট্টো গর্তের ভেতরে পড়ে গেলাম। অন্য একটা মর্টারের বিস্ফোরণ আমার ওপরে ময়লা ছুঁড়ে দিতেই আতঙ্কিত হয়ে গর্তের ঢালু দিয়ে ওপরের দিকে তাকালাম। আরো ভালো কোনো আড়াল (cover) পাওয়া যায় কিনা তার খোঁজে। সেই সময়ে দেখতে পেলাম একজন আহত সৈনিককে। আমার খুব কাছেই। টলতে টলতে সে এলভিটি’র (Landing Vehicle – Tracked) দিকে এগোচ্ছিল। তার মুখের অর্ধেক অংশ রক্তাক্ত একটা পিণ্ডে পরিণত হয়েছিল। হোঁচট খেতে খেতে নীচু হয়ে সে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তার ছিন্নভিন্ন হয়ে যাওয়া বাম বাহু লাঠির মতো ঝুলছিল, কাঁধ থেকে। বাকী অর্ধেক মুখ তখনও মানুষের মতোই ছিল। সেই ভয়ঙ্কর মুখে আমি তখনো অপেক্ষা বা বাঁচার আকাঙ্ক্ষা দেখতে পেলাম। সামান্যতম হলেও। পরের মুহূর্তেই আমার পেছনের একটা লাল রক্তের ডোবার মধ্যে তাকে মুখ থুবড়ে পড়ে যেতে দেখলাম আমি। সাদা বালির পটভূমিতে।”  

লেখা:  টমাস ক্যালোওয়ে লিয়া III ((Thomas C. Lea III)। তিনি ছিলেন একজন আমেরিকান চিত্রকর, যুদ্ধ সংবাদদাতা, ঔপন্যাসিক এবং ইতিহাসবিদ। তার শিল্প ও সাহিত্যকর্মের অধিকাংশই দক্ষিণ প্রশান্ত মহাসাগর ও এশিয়ায় তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা থেকে সৃষ্ট। (অন্তর্জাল থেকে সংগৃহীত)

লেখা:  টমাস ক্যালোওয়ে লিয়া III


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category