• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

রোদে পোড়া ত্বকের জেল্লা ফেরাবেন যেভাবে 

Reporter Name / ৩৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

বাড়ছে রোদের তীব্রতা। এই গরমে সবার অবস্থাই নাজেহাল। ঘাম, রোদ, ধুলাবালি ইত্যাদির কারণে ত্বকেরও বাজে ১২টা। এই সময় ত্বক ভালো রাখতে আপনি হাজারো প্রসাধনী ব্যবহার করেছেন, অথচ লাভের লাভ কিছুই হচ্ছে না!

গরমে রোদে পুড়ে ত্বকের একেবারে বেহাল দশা। সমাধান কিন্তু আপনার হাতের কাছেই রয়েছে। ত্বকের নানা সমস্যায় ভরসা রাখতে পারেন কাঁচা দুধে। প্রাচীনকাল থেকেই রূপচর্চার অন্যতম প্রধান উপকরণ হিসেবে কাঁচা দুধের জুড়ি মেলা ভার।

ত্বক পরিচর্যায় কাঁচা দুধের উপকারিতা

>> প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাঁচা দুধ ব্যবহার করা যেতে পারে। দুধে ভরপুর মাত্রায় ভিটামিন থাকে, যা ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে। গরমে রোদ থেকে ফিরে ত্বক নিস্তেজ দেখায়। এক্ষেত্রে কাঁচা দুধ তুলোয় ভিজিয়ে লাগিয়ে নিতে পারেন।

>> কাঁচা দুধ ভীষণ ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এটি ত্বকের গভীরে ঢুকে আর্দ্রতা ধরে রাখে। শুষ্ক ত্বকের জন্য হেঁশেলের এই উপাদানটি দারুণ উপকারী।

>> দুধে ল্যাকটিক অ্যাসিড ভালো মাত্রায় থাকে। এই উপাদানটি ত্বকে সংক্রমণের ঝুঁকি কমায়। ব্রণ, ফুসকুড়ির সমস্যায় যারা প্রায়ই ভোগেন, তারাও ত্বকে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। সুফল পাবেন। ত্বকের জেল্লা ফিরিয়ে আনতেও ল্যাকটিক অ্যাসিড দারুণ উপকারী।

>> কাঁচা দুধে বিটা হাইড্রক্সি অ্যাসিড থাকে। এই উপাদানটি ত্বকের মৃতকোষগুলো দূর করতে সাহায্য করে।

>> ত্বকে কাঁচা দুধ মাখলে কোলাজেন উৎপাদনের হার বেড়ে যায়। ফলে নতুন কোষ গঠণ হয়। তাই কাঁচা দুধ ত্বকে বয়েসের ছাপ ঠেকিয়ে রাখতেও সাহায্য করে। দুধে উপস্থিত ভিটামিন ডি ত্বককে মসৃণ ও টানটান রাখে।

কীভাবে ব্যবহার করবেন কাঁচা দুধ?

>> ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে কাঁচা দুধ, বেসন, মধু আর এক একটু হলুদ মিশিয়ে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করুন। মিনিট ১৫ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

>> রোদে পুড়ে ত্বকে ট্যান পড়েছে? কাঁচা দুধের সঙ্গে টমেটোর রস মিশিয়ে নিয়মিত লাগান। ত্বকের কালচে দাগ দূর হবে।

>> ত্বকের বলিরেখা দূর করতে টক দই ও কাঁচা দুধ দিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। সারা মুখে প্যাকটি লাগিয়ে ২০ মিনিট রাখুন। তার পর পানি দিয়ে ধুয়ে নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category