• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Headline
সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng.

শাহাব আহমেদের বিশেষ কবিতা 

Reporter Name / ২৫০ Time View
Update : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

 

হাসপাতালের দরজার সামনে মূর্তিটা ঘোড়ার মত,
না ঘোড়াটা মূর্তির, বুঝে উঠতে পারি না।
সব কিছু ধোঁয়াশে।

আইসিউর ওয়েটিং রুমে বসে আছি।
সময় কদর্য কাছিম, দীর্ঘ গলায় উঁকিঝুঁকি মারে,
সরে না, নড়ে না, গড়িয়েও যায় না।

অপারেশন থিয়েটারে অন্ধকার,
যে সেখানে অচেতন শুয়ে আছে সে জানেই না
সে আমার কতখানি নিয়ে গেছে!
অপেক্ষা করে আছি,
কখন ওই না-জীবিত, না-মৃত শরীরে বোধের উন্মেষ হবে
এবং কেউ একজন হাট করে দরজা খুলে বাইরে এসে হেসে বলবে,
“উঠুন, ভেতরে আসুন, উনি আপনাকে দেখার  জন্য আকুলি বিকুলি করছেন!”

কষ্টের পরমাণু দিয়ে গড়া ভালোবাসার শরীর
অথচ না-কষ্ট, না-ভালোবাসা, কিছুই স্পর্শ করা যায় না,

সময় থম করে দাঁড়িয়ে থাকে।

জানুয়ারী ৩, ২০২২

আমার প্রিয় বন্ধু ও সহৃদদের জন্যঃ

শ্বেতা গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিল, ডিস্ক হার্নিয়েশনের কারণে স্পাইনাল কর্ডের ওপরে বেশ চাপ পড়েছে। নববর্ষের ছুটির কারণে চিকিতসায় কিছুটা দেরি হয়েছে। অবশেষে গতরাতে তার সফল অপারেশন হয়েছে। সবার শুভকামনায় সে দ্রুত সুস্থ হয়ে উঠছে।

অপারেশনের দীর্ঘসময় উদ্বিগ্ন অপেক্ষার বহিঃপ্রকাশ এই লেখাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category