• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Logo
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • মতামত – বিশ্লেষন
  • লিঙ্ক
  • ই-ম্যাগাজিন
Headline
Tính Năng Chuyển Quỹ Nhanh Giữa Các Sảnh Được Tối Ưu Bằng Thao Tác Vuốt Trên App Truy cập để theo dõi bảng xếp hạng giải đấu sảnh Nổ Hũ trực tiếp Thể thao LC88 có ưu điểm gì nổi bật so với thị trường Ứng dụng trí tuệ nhân tạo (AI) trong việc thống kê và soi cầu Những xu hướng game online nổi bật hiện nay Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক
/ লাইফস্টাইল

শিল্প-সংস্কৃতিতে একুশে পদকপ্রাপ্তদের সম্মান জানালো মহাকাল নাট্য সম্প্রদায়

Reporter Name / ১৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
Share

মশিউর আনন্দ, ঢাকা
শিল্প-সংস্কৃতি অঙ্গণ থেকে ২০২১ সালে একুশে পদকপ্রাপ্তদের সম্মানিত করেছে নাটকের দল মহাকাল নাট্য সম্প্রদায়। সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ১১দিনের ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা নাট্যোৎসব ২০২১’ এর সমাপনী আনুষ্ঠানিকতায় তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।সম্মাননাপ্রাপ্তরা হলেন চলচ্চিত্রে সৈয়দ সালাহউদ্দীন জাকী, অভিনয়ে সালমা বেগম সুজাতা ও রাইসুল ইসলাম আসাদ, নাটকে আহমেদ ইকবাল হায়দার, আবৃত্তিতে ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আলোকচিত্রে পাভেল রহমান, সংগীতে পাপিয়া সারোয়ার এবং ভাষা ও সাহিত্যে কবি কাজী রোজী।

সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরীয় পরিয়ে ও সম্মাননা স্মারক প্রদান করে তাদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো.আবুল মনসুর।

তিনি এসময় বলেন, মহাকাল নাট্য সম্প্রদায় এদেশের সংস্কৃতির জগতে অতিপ্রিয় একটি জাগরণমূলক নাম। দেশের সংস্কৃতির প্রতি যেসব মানুষ ও প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, দায়িত্বশীলতার জায়গা থেকে মহাকাল নাট্য সম্প্রদায় তাদের সম্মাননা জানিয়েছে। এটি অনেক বড় একটি বিষয়। আগামীতে এই উৎসব আরও বড় পরিসরে হবে এই আশা রাখছি। সংস্কৃতির ক্ষেত্রে এমন উৎসবই আমাদেরকে অনুপ্রাণিত করবে। এই দলের মতো আরও কয়েকটি দল যদি এভাবে এগিয়ে আসে তাহলে আমরা আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারবো।

উৎসব উদযাপন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সায়লা ফারজানা, রোটারিয়ান এ কে এম আখতারুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. মো. জাকেরুল আবেদীন, কাস্টম ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার ড. মো. তাজুল ইসলাম, জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা নাট্যোৎসব’ এর প্রধান সমন্বয়ক মীর জাহিদ হাসান।

সমাপনী অনুষ্ঠানে সম্মাননা জানানো শেষে মঞ্চায়িত হয় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে কেন্দ্র করে থিয়েটার প্রযোজনা ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটি।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের সুবর্ণজয়ন্তী-কে স্মরণীয় ও প্রাঞ্জল করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে মহাকাল নাট্য সম্প্রদায়ের আয়োজনে ১১ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা নাট্যোৎসব। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা’র মূল মিলনায়তন ও পরিক্ষণ থিয়েটার হলে এই উৎসবের নাটকগুলো মঞ্চায়ন করা হচ্ছে। এর আগে ০৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সে সময় নন্দনমঞ্চে উৎসব উদ্বোধন করেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীন বাংলাদেশের সংস্কৃতির অগ্রযাত্রায় অসামান্য ভূমিকা রাখা ৫০জন বীর মুক্তিযোদ্ধা সংস্কৃতিজন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম মোজাম্মেল হক এমপি।

এছাড়া বাংলাদেশের ৫০ বছরে সংস্কৃতিচর্চা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে যে সকল প্রতিষ্ঠান নিয়মিত গবেষণা ও প্রসারে ভূমিকা রেখে চলেছে, এমন ৯টি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু ও স্বাধীনতা নাট্যোৎসবের অংশ হিসেবে সম্মাননা প্রদান করছে মহাকাল নাট্য সম্প্রদায়। এই প্রতিষ্ঠানগুলো হলো- মুক্তিযুদ্ধ জাদুঘর, সিরাজগঞ্জ উত্তরণ মহিলা সংস্থা, থিয়েটার পত্রিকা, উদীচী শিল্পী গোষ্ঠী, ছায়ানট, বাংলাদেশ গ্রাম থিয়েটার, কেন্দ্রীয় কঁচি-কাচার মেলা, পিপলস থিয়েটার এসোসিয়েশন এবং বাংলাদেশ থিয়েটার আর্কাইভস।
এই পুরো উৎসব জুড়ে মঞ্চায়িত হচ্ছে ঢাকা ও ঢাকার বাইরের ১৪টি নাট্যদলের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক মঞ্চ সফল নান্দনিক নাটক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

মাহবুব সিরাজ তুহিন সাউথ অস্ট্রেলিয়ায় বাঙালি ছাত্র ও অভিবাসন প্রত্যাশীদের অভিভাবক

সকল সঙ্কট ও দলীয় সংকীর্ণ মানসিকতা কাটিয়ে মানবিক একটি রাষ্ট্র হবে বাংলাদেশ

বিশ্ব এখন প্রযুক্তিভিত্তিক শিক্ষায় জোর দিয়েছে আমাদেরও এ ক্ষেত্রে সক্রিয় হতে হবে

অক্টোবরে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধি টিফা

বারভিডার সভাপতি ডন
সম্পাদক শহীদুল

ম্যানেজিওলজি হোল্ডিংস প্রবাসে বসেই দেশের প্রোপার্টি ম্যানেজমেন্ট

  • Last Update
  • Popular Post

Tính Năng Chuyển Quỹ Nhanh Giữa Các Sảnh Được Tối Ưu Bằng Thao Tác Vuốt Trên App

Truy cập để theo dõi bảng xếp hạng giải đấu sảnh Nổ Hũ trực tiếp

Thể thao LC88 có ưu điểm gì nổi bật so với thị trường

Ứng dụng trí tuệ nhân tạo (AI) trong việc thống kê và soi cầu

Những xu hướng game online nổi bật hiện nay

Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন

টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক

কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng.

৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫

রূপপুরে বসছে এক্সটার্নাল টেলিযোগাযোগ নেটওয়ার্ক, ব্যয় ৩৭৮ কোটি

ক্রিকেট টুর্নামেন্ট

Bruvana Friday Premier league ২০২৩ সিজন ১৪ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

‘বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি’ পেল ৬৬ প্রতিষ্ঠান

পুত্র সন্তানের জন্ম দিলেন কাজল আগারওয়াল

বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ রয়েছে : মো. জসিম উদ্দিন বিনিয়োগ পরিবেশ উন্নত করার জন্য বিডা নিরন্তর কাজ করছে : মো. সিরাজুল ইসলাম

জ্যামাইকায় শাহ নেওয়াজ’র নির্বাচনী সভায় কমিউনিটিকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচিত করার আহ্বান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ মুহিত

BAMGLADESHI AMERICAN COMMUNITY CHANGEMAKERS

রপ্তানিমুখী শিল্পের মতো স্থানীয় শিল্পও নিরাপদ হবে: সালমান এফ রহমান

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ছাড়াও কাঁঠালের বীজ আরও কীভাবে যত্ন নেয় শরীরের?

Logo

USA Office Address: Address : 19 Sunburst Dr, Deer Park, NY, US 11729 Email: arthakanthapublication@gmail.com Cell : +1 (415) 850-7998 Phone : +1 (646) 799-3387

All rights reserved © 2025

Headline
Tính Năng Chuyển Quỹ Nhanh Giữa Các Sảnh Được Tối Ưu Bằng Thao Tác Vuốt Trên App Truy cập để theo dõi bảng xếp hạng giải đấu sảnh Nổ Hũ trực tiếp Thể thao LC88 có ưu điểm gì nổi bật so với thị trường Ứng dụng trí tuệ nhân tạo (AI) trong việc thống kê và soi cầu Những xu hướng game online nổi bật hiện nay Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক