• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

শেরপুরে ১২০০ বস্তা সার সহ ৬জন আটক।

Reporter Name / ৩০১ Time View
Update : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

 

 

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে

বগুড়ার শেরপুরে ১২০০ বস্তা ডি এ পি সার পাচারকালে ছয়জনকে আটক করেছে Rab-৫ নাটোর ক্যাম্পের একটি অভিযানকারী দল। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মির্জা পুর ইউনিয়নের রানিরহাট সড়কের বামিহাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় Rab বাদী হয়ে রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, রাজশাহীর একটি অভিযানকারী দল গোপন সংবাদের

ভিত্তিতে জানতে পারেন নাটোর থেকে কয়েকটি ট্রাকবোঝাই সরকারি আমদানিকৃত সার অজ্ঞাত স্থানে যাচ্ছে। সার গুলো অবৈধভাবে কালোবাজারি মাধ্যমে সংগ্রহ করে মজুদের উদ্দেশ্যে নেয়া হয়েছিল। তারা শেরপুর থানার বামিহাল গ্রামের গ্রীন ফিল্ড এগ্রো লিমিটেডের পাশে একটি চেকপোষ্ট স্থাপন করে তিনটি ট্রাক বোঝাই ১২০০ বস্তা ডি এ পি সারসহ তাদের আটক করে। এ সময় ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মোহাম্মদ সবুর (২৪) মোহাম্মদ রুহুল আমিন(৩০) মোহাম্মদ তানভীর (৩২) মোহাম্মদ ইমরান (২৩) মোঃ দুলাল হোসেন (১৯) ও বিশু(২২) এই মামলায় মোঃ তুলা মিয়া (৩৮) পলাতক রয়েছেন। Ràb-৫ বিজ্ঞপ্তিতে জানান, একটি চক্র নিয়মিতভাবে সরকারি আমদানিকৃত সার অবৈধভাবে কালোবাজারি মাধ্যমে বিক্রয় করে আসছে। আটককৃতরা ওই চক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শহিদুল ইসলাম জানান,Ràb আটককৃত স্যার তিনটি ট্রাক ও ৬ জনকে থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category