• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

শ্রমিক কল্যাণ তহবিলে ২ কোটি ৩৬ লাখ টাকা দিলো বেক্সিমকো ফার্মা

Reporter Name / ৮১৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২ কোটি ৩৬ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং এর অঙ্গ প্রতিষ্ঠান নুভিস্তা ফার্মাসিউটিক্যালস।
গত ২৭ সেপ্টেম্বর সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের হাতে ২ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ৮৩৮ টাকার চেক হস্তান্তর করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং নুভিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার আলী নাওয়াজের নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধিদল।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, কোম্পানির নিট লাভের পাঁচ ভাগের এক-দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিতে হয়। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ২৯৩টি কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ দিয়েছে। তহবিলে জমার পরিমাণ ৭৫২ কোটি টাকার বেশি।
এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে হতাহতের অনুদান, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়। এখন পর্যন্ত ১৫ হাজার ২৩৭ শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।
চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, যুগ্ম সচিব মো. মহিদুর রহমান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও নুভিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগের পরিচালক মো. জামাল উদ্দিন এবং মানবসম্পদ বিভাগের প্রধান এম এ এরশাদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category