• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

সময়ের প্রয়োজনে বাংলা নববর্ষের নগরায়ণ ঘটেছে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

Reporter Name / ৩৮৪ Time View
Update : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

মশিউর আনন্দ:
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, যুগের ও সময়ের প্রয়োজনে বাংলা নববর্ষের নগরায়ণ ঘটেছে। আগে নববর্ষের আনুষ্ঠানিকতা গ্রামে-গঞ্জে সীমাবদ্ধ ছিল যেটার বিস্তৃতি এখন শহর, নগর, বন্দরে ছড়িয়ে পড়েছে। স্পষ্ট করে বললে, শহরেই এখন বাংলা নববর্ষ জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপিত হয়। একইভাবে গ্রামীণ পিঠা উৎসবও স্থানান্তরিত হয়ে শহুরে উৎসবে পরিণত হয়েছে। তবে, শুধু যেন আনুষ্ঠানিকতায় পরিণত না হয় এ বাংলা নববর্ষ উৎসব- সেদিকে লক্ষ্য রাখতে হবে। আনুষ্ঠানিকতার সাথে নববর্ষের অসাম্প্রদায়িক চেতনা ধারণ ও লালন করা জরুরি।
প্রতিমন্ত্রী বিকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাদুঘর আয়োজিত ‘বাংলা নববর্ষের নগরায়ণ’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এটি ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। এ অনুষ্ঠান পরিণত হয়েছে প্রতিটি বাঙালির কাছে শেকড়ের মিলনমেলায়। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, নববর্ষ বাঙালি জাতিকে একত্রিত করে জাতীয়তাবোধে। জীর্ণ-পুরনোকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করে বাঙালি জাতি।
বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ এর সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ফাতেমা কাওসার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category