• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

 সান্তাহারে নেশার আম্পুল সহ আটক ২

Reporter Name / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে 

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১৫৪ পিস নেশার আম্পুল সহ দুই জনকে আটক করেছে সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা। জানা যায়, সোমবার ২০ শে ডিসেম্বর বেলা ১২.৩০ মিনিটে একটি অটো টমটম যোগে তিলেকপুর থেকে সান্তাহার আসছে শরীরে বিশেষ কায়দায় টেপ দিয়ে পেচিয়ে আম্পুল নিয়ে এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পুলিশ ফাঁড়ি সদস্যরা হবির মোড় নামক স্থানে অভিযান চালিয়ে ওই পরিমানআম্পুল সহ ২ জনকে আটক করে। আটককৃতরা হলেন সান্তাহার চা বাগান

এলাকার মৃত্যু ফরিদ শেখের ছেলে রাজন শেখ(২৭) ও দোগাছি গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে রাজু মোল্লা (৩২)। এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, মাদক নিয়ে সান্তাহার আসতেছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে মাদক আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category